শীতলক্ষ্যায় পাওয়া গেলো সেই জেলের লাশ
১৬ জানুয়ারি ২০১৯, ০৬:২৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে সহকর্মীরা কর্তৃক হত্যার পর নৌকাসহ ডুবিয়ে দেয়া জেলে বোরহানের (৩৫) মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিহত বোরহান উদ্দিন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের আলী আজগরের ছেলে।
গ্রেপ্তার তিন সহকর্মীর দেয়া তথ্যমতে ২৪ ঘন্টা অভিযান চালানোর পর বুধবার (১৬ জানুয়ারি) বিকালে মরদেহটি পাওয়া যায়। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাদেকুন বারি এ তথ্য নিশ্চিত করেছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা জানান, মরদেহটি উদ্ধার করে পাশ্ববর্তী কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে মঙ্গলবার থেকে মরদেহের সন্ধানে উদ্ধার অভিযানে শীতলক্ষ্যা নদীতে নামে পলাশ উপজেলা ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে একদল ডুবরি। ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালনোর পর বুধবার বিকাল ৩টায় জনতা জুটমিলের পাশে শীতলক্ষ্যা নদীর প্রায় ২৫ ফুট পানির তল থেকে ডুবে যাওয়া নৌকাসহ জেলের লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ে কাঁথা ও মাছ ধরার জাল মোড়ানো ছিল। একারণে লাশটির শরীরে তেমন কোন পচন ধরেনি।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে বোরহান উদ্দিন শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৩ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে বোরহানের শ্যালক মামুন মিয়া কৌশলে জেলে কমল চন্দ্র বর্মনের সঙ্গে কথা বলার একপর্যায়ে কমল চন্দ্র মাছ ধরাকে কেন্দ্র করে বোরহান উদ্দিনকে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে এলকাবাসী কমল চন্দ্র, পরিমল চন্দ্র ও পাপন চন্দ্রকে আটক করে পুলিশে দেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা