পলাশে যুবকের দুই হাতের কব্জি কাটার ঘটনায় দুইজন গ্রেপ্তার
০৫ জুলাই ২০২২, ০৩:৫৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে যুবকের দুই হাতের কব্জি কাটার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে জালাল ওরফে শাহজালাল মিয়া (৫৫) ও শিবপুর উপজেলার মিয়ারগাঁও এলাকার আলফাজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৫)।
গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত দুইজনসহ অন্যান্য আসামীরা চাকরি দেওয়ার কথা বলে গত ২৮ জুলাই শিবপুর উপজেলার বাড়ৈগাঁও দক্ষিনপাড়ার মোর্শেদ মিয়ার ছেলে হাদিউল ইসলাম (১৯) কে পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকায় নিয়ে যায়। পরে কালুর বাড়ি সংলগ্ন শহিদুল এর কলাবাগানে নিয়ে হাত পা ও চোখ বেধে ফেলে মারপিট করে। এসময় চাপাতি দিয়ে কুপিয়ে হাদিউলের দুই হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে অভিযুক্তরা হাত এবং মুখের বাধন খুলে চলে গেলে ডাক চিৎকার করে হাদিউল।
খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় আহত হাদিউলের পিতা মোর্শেদ মিয়া বাদী হয়ে গত ২ জুলাই ৪ জনকে আসামী করে পলাশ থানায় মামলা করেন। পরে আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জালালের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ ১২টি মামলা বিচারাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
কব্জি কাটার ঘটনার পর নেপথ্যে পরকীয়ার জেরের কথা প্রকাশ করা হয়ছিল বিভিন্ন গণমাধ্যমের খবরে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা