মানুষ হত্যা এবং সন্ত্রাসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
১৬ মে ২০২২, ০৬:২৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসী রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহব্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
দীর্ঘ আট বছর পর আজ সোমবার নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
এসময় তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা চায় না, তারা চায় বাংলাদেশ হউক পাকিস্তান, বাংলাদেশ অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হউক। পাকিস্তানের ভূত এখনও তাদের ঘাড়ে চেপে আছে। আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন আমরা সহযোগিতা করবো। নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। পুলিশ, সেনাবাহিনী যা লাগে সবাইকে নিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সন্ত্রাসের পথ ছেড়ে দেন, গণতন্ত্রের পথে আসুন।
পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি (এমপি), কার্য নির্বাহী সদস্য এড. এ.বি.এম রিয়াজুল কবির কাউছার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপাসহ স্থানীয় সংসদ সদস্যরা।
সম্মেলনে ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপকে সভাপতি ও কামরুল ইসলাম গাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা