পলাশে সাবেক মন্ত্রী আবদুল মোমেন খানের ৩৬তম স্মরণসভা অনুষ্ঠিত
১২ ডিসেম্বর ২০২০, ০৩:২৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে বিএনপি সরকারের সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলার চরনগরদীতে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়াল কনফারেন্স এর মাধ্যমে অংশ নেন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রোখসানা খন্দকার। স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন মরহুম আবদুল মোমেন খানের বড় ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
স্মরণসভায় বক্তারা বলেন, সাবেক মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের হাত ধরেই নরসিংদীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। সেজন্য নরসিংদীবাসী এখনও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ নিলুফার চৌধুরী মনি, কেন্দ্রিয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে: কর্ণেল জয়নাল আবেদীন, কেন্দ্রিয় বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি মনজুর এলাহী, বিএনপি নেতা বাবুল সরকার, আহসান হাবিব বিপ্লব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা