পলাশে ৫০০ টাকার জন্য মাকে পিটিয়ে জখম করল ছেলে!
০৯ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ৫০০ টাকার জন্য খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে খোরশেদ মিয়া (৪০) নামে এক পাষন্ড ছেলে। এ ঘটনায় তার ছোট বোন আছমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর বুধবার (৯ ডিসেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় তার ছেলে খোরশেদ মিয়া। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকৃতি করলে খোরশেদ তার মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পাড়ায় আগুন ধরিয়ে দেয়। এসময় তার মা খোদেজা বেগম বাঁধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
একপর্যায়ে খোদেজা বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খোরশেদ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোদেজা বেগমের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় বুধবার সকালে অভিযুক্ত খোরশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা