পলাশে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
আল-আমিন মিয়া:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এ ৫ জন জয়িতা নির্বাচিত হন।
পলাশ উপজেলার নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা সাব রেজিস্টার আফসানা বেগম, উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমূখ।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে নিলুফা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে হাসিনা বেগম, সফল জননী নারী হিসাবে জেবুন্নেসা হোসেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে সুলতানা ইয়াছমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সেলিনা আক্তরকে সংবর্ধনা দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী