পলাশে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন
০৪ নভেম্বর ২০২০, ০৫:৩৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে নেশার আড্ডা ভেঙ্গে দেওয়ায় দুটি পুুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ চাষী পলাশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশে তিনটি পুকুর লিজ নিয়ে ৬ মাস ধরে মাছ চাষ করছেন আজিজ মিয়া, আল-আমিন ও রমজান হোসেন নামে তিন ব্যক্তি। পুকুরগুলোতে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন তারা। কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করার কথা। মঙ্গলবার দিবাগত ভোর রাতে কে বা কারা পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে। এতে সকালে সব মাছ মরে ভেসে ওঠে।
ভুক্তভোগী মাছচাষী আজিজ মিয়া জানান, পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর ছিল। সেখানে প্রায় সময়ই জোরপূর্বক এসে এলাকার নেশাখোররা আড্ডা দিতো। ১০/১৫ দিন আগে ওই পরিত্যক্ত ঘরটি ভেঙে দেই এবং নেশাখোরদের প্রবেশ পথটি টিন দিয়ে বন্ধ করে দেই। এরপরই আমাদের এমন সর্বনাশটি হলো। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের দুটি পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি তদন্তের জন্য থানার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা