নরসিংদীতে “শুদ্ধাচার ও উত্তমচর্চা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪০ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় “শুদ্ধাচার ও উত্তমচর্চা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলা প্রশাসনের (রাজস্ব) কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ, যুগ্ম-সচিব আবি আবদুল্লাহ, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সূর্যকান্ত দাস, সেক্টর’স কমান্ডার ফোরাম, নরসিংদীর সভাপতি মোতালিব পাঠান প্রমূখ।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহআলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহাবুব উল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানবীর মোহাম্মদ আজীম ও নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী জেলার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনি জনগণের টাকায় বেতন নেই।মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বেতন ভাতাসহ সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছেন জনগণের সেবা দেয়ার জন্য। আমরা যেন নিজেদের সরকারের কর্মকর্তা না ভেবে সেবক হিসেবে সেবা করি। হয়রানীমুক্তভাবে ভূমি সংক্রান্ত সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
এসময় ভূমি সচিব অংশগ্রহণকারীদের দুর্নীতিমুক্তভাবে জনগণের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর থাকতে শপথ বাক্য পড়ান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার