নরসিংদীতে সুধীজনের সঙ্গে রিটার্নিং অফিসারের মতবিনিময়
২৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নরসিংদীতে সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিছবাহ উদ্দিন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সভায় নরসিংদী-১ (সদর), নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক সুধী অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা, আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি তোলে ধরেন এবং নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতির করার লক্ষে প্রশাসনের শীর্ষ কর্তাদের মোবাইল নম্বর কোন করে অপপ্রচারের অপচেষ্টা, কালো টাকার ছড়াছড়ি, হামলা ও নাশকতার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : জাতীয়-নির্বাচন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ