নরসিংদী-৩ (শিবপুর): মান্নান ভূঁইয়ার আসন পূণরুদ্ধার করতে চান মন্জুর এলাহী
১৯ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী। তিনি নরসিংদী সদর উপজেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নতুন মুখ তিনি। দীর্ঘদিনের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, পারিবারিক, ব্যবসায়িক ও রাজনৈতিক পরিচিতিকে কাজে লাগিয়ে এবার ধানের শীষ প্রতিকের বিজয় ছিনিয়ে আনতে চান মনজুর এলাহী।
বিএনপি দলীয় নেতাকর্মীরা জানান, ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার (স্বতন্ত্র প্রার্থী) পরাজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন বিএনপি তথা মান্নান ভূঁইয়ার দখলে থাকা আসনটি হাতছাড়া হয়। সংস্কারপন্থী মান্নান ভূঁইয়া প্রশ্নে বিএনপির আভ্যন্তরীণ বিভেদের কারণে একবার আওয়ামী লীগ ও পরেরবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয় পান আসনটিতে। এতে উন্নয়নের ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়ে।
এবার আসনটিতে মনোনয়ন পেয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় নেমেছেন মনজুর এলাহী। শিল্পপতি মনজুর এলাহীর রাজনৈতিক নেতা হিসেবে গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ইমেজের কারণে তাকে নিয়ে এবার আসনটি জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। বিগত নির্বাচনগুলোতে আব্দুল মান্নান ভূঁইয়া পন্থিরা বিএনপি দলীয় প্রার্থীর বিরোধিতা করে আসলেও এবারের চিত্র ভিন্ন বলে মনে করা হচ্ছে। আর শিবপুরের রাজনীতিতে মান্নান ভূঁইয়ার অনুসারীদের বড় ফ্যাক্টর বলে মনে করা হয়। মান্নান ভূঁইয়ার অনুসারীদের বৃহৎ অংশের সমর্থন পাওয়া, দলীয় কোন্দলের অবসানের কারণে ধানের শীষ প্রতিকে মনজুর এলাহীর বিজয়ের পথকে সুগম করবে বলে মনে করছেন শিবপুরবাসী।
এছাড়া আওয়ামী লীগের একজন হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোন্দল ব্যাপক আকার ধারণ করেছে। আওয়ামী লীগের এ কোন্দলের সুযোগটাকে হাতছাড়া করতে চাইছে না বিএনপি। আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থীর বিপরীতে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মনজুর এলাহী।
প্রার্থী মনজুর এলাহী এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ ১০ বছর শিবপুর উপজেলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। আমি বিজয়ী হয়ে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার উন্নয়নের ধারা বজায় রাখতে চাই। ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছি। আশা করি অবাধ ও সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হবো।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : শিবপুর , জাতীয়-নির্বাচন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা