নরসিংদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
২৫ মে ২০২৫, ০৬:২৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও সচেতনতামূলক সভা করা হয়েছে। রবিবার (২৫ মে ) সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাসসহ অন্যান্যরা।
এ সময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ