নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
০৬ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ এএম
বক্তব্য রাখেন প্রধান অতিথি বায়েজিদুর রহমান খান
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সস্পাদক আলতাফ হোসেন নাজিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রায়হানা সরকার। এসময় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুইয়া, মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান রিপন, বেলায়েত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও