বাসাইল ওভারপাস হতে যাত্রীবাহী বাস পড়ে নিহত ১, আহত ৪৪
১১ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে নুরুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরশহরের বাসাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি মালবাহী ট্রাক ওভার টেক করতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাস সড়কে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ