নরসিংদী জেলা কারাগারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
২৮ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছেন। রবিবার বেলা ১১ টার দিকে তদন্ত কমিটির প্রধান ড.ফারুক আহমেদ সহ ৬ সদস্যের প্রতিনিধি দল কারাগার পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেল কর্তৃপক্ষ, কারারক্ষীসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন কমিটি।
গত ২২ জুলাই সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ড. ফারুককে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি করে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ কমিটি করার ৫ দিনের মাথায় আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিনিধিদল। আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন কি না সেটি নিয়ে দেখা দিয়েছে শংকা। তবে দ্রুত গতিতে তদন্ত শেষ করার দাবী কমিটি প্রধানের।
তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সেবা ও সুরক্ষা বিভাগ) ড. ফারুক আহমেদ বলেন, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এই কাজ শেষ করতে প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসীকে সহযোগিত করতে হবে। আজ রোববার কারাগার পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়ে গেছে। এই তদন্ত অব্যাহত থাকবে।
ড. ফারুক আহমেদ আরও বলেন, ‘ঘটনার দিন কারাগারের নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে আমরা কথা বলেছি। প্রয়োজনে আমরা আরও কথা বলব। কথা বলে যে সকল তথ্য পাওয়া যায়, আমরা আপনাদেরকে তা জানাব।’
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা