সাবেক ইউপি সদস্য সুজিত হত্যা: ইউপি চেয়ারম্যানসহ দুইজন কারাগারে
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী সুজিত সূত্রধর (৫৬) হত্যা মামলার প্রধান আসামি বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার দুইদিন পর হাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে সুজন সূত্রধর।
মামলার পরপরই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ছোট ভাই মনিরুজ্জামান খান। গত ১২ আগস্ট এই জামিনের মেয়াদ শেষ হয়। সোমবার সকালে দুই আসামী আসামি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এই হত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারাও কারাগারে রয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা