নরসিংদীতে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অর্থদণ্ড
২২ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে মোঃ জনি নামে এক গুদাম মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রইছ আল রেজুয়ান এই দণ্ড দেন।
দন্ডপ্রাপ্ত মো. জনি নরসিংদী পৌরসভার সুতাপট্রি মোড় এলাকার পলিথিন গুদামের মালিক ও পলিথিন ব্যবসায়ী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুতাপট্টি মোড় এলাকার ২ টি পৃথক পলিথিনের গুদাম ঘরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে গুদামের মালিক মো: জনিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আদালতকে জানান, নিষিদ্ধ পলিথিনগুলো অবৈধভাবে ঢাকা হতে নরসিংদী জেলার বিভিন্ন বাজারে বিক্রয়ের উদ্দেশ্য গুদামজাত করেছেন। পরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে সংরক্ষণ করার অপরাধে মো: জনিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের সমুদয় অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে মো: জনির গুদামঘর হতে তিন হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। যার সম্ভাব্য বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিপ্তর, নরসিংদী এবং র্যাব-১১ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা