নরসিংদীতে একাধিক হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
২০ আগস্ট ২০২২, ০৯:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মো.হাবিবুর রহমান ওরফে হবিকে (৪০) একাধিক হত্যা ও বিষ্ফোরক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ভোর সোয়া ৫ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া (গাবতলী গ্রিন রোড) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় ৩ টি হত্যা, ৪টি বিষ্ফোরকসহ টেঁটা যুদ্ধের মোট ৭ মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার মৃত শসসের আলীর ছেলে।

র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামী মো. হাবিবুর রহমান একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে টেঁটা লড়াইয়ে নেতৃত্ব দেয়। সে অন্যদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করে জনমনে ভীতি সঞ্চার করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া (গাবতলী গ্রিন রোড) তার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা