ভেলানগরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
০৮ জুলাই ২০২২, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাজারের কলেজ রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে একটি ফার্নিচার দোকান, একটি লেপ তোশকের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক দোকান ও ভেতরের পণ্য পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, ১১ টার দিকে ভেলানগর বাজারের কলেজ রোডের একটি লেপ তোশকের দোকানের প্রসেসিং মটরে আগুন লাগে। সেখান থেকে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইলেকট্রিক মেকানিক দোকান ও একটি ফার্নিচারের দোকানে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টার চেষ্টায় দুপুর বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় পুড়ে যায় বিক্রির জন্য দোকানে রাখা ফার্নিচার, লেপ-তোশক ও ইলেকট্রনিক্স পণ্য। পুড়ে যাওয়া পণ্য দোকান থেকে বের করতে গিয়ে হাতে আঘাত পেয়ে সাইদুর রহমান নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা