নরসিংদীর প্রথিতযশা সাংবাদিক সরকার আদম আলী আর বেঁচে নেই
০৮ জুলাই ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বিশিষ্ট সাংবাদিক ও লেখক, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলী আর বেঁচে নেই। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে তাকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি আমৃত্যু সাহসিকতার সাথে সাংবাদিকতা ও লেখালেখিতে সম্পৃক্ত ছিলেন। তিনি নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ নাতী নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল সাড়ে ৪টায় নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজ, বাদ আছর শহরের ব্রাক্ষন্দী বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ ও গাবতলী জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় তৃতীয় জানাজা শেষে তাকে গাবতলি কবরস্থানে দাফন করা হবে। জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা