চামড়া শিল্প বাঁচানোর দাবিতে নরসিংদীতে মানববন্ধন
১৮ জুলাই ২০২১, ০২:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সরকারের খামখেয়ালীপনায় দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানী পণ্য চামড়া শিল্প আজ হুমকির মুখে। এই শিল্পকে রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব সুতরাং সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচাতে হবে। অন্যথায় পাট শিল্পের মতই মুখ থুবড়ে পড়বে চামড়া শিল্প। দু;খজনক হলেও সত্য সরকার পাট, ধান আর চামড়া শিল্পের শেষ রক্ষা করতে না পারলেও গত তিন দফায় সরকার পরিচালনায় সম্রাট, শাহেদ, পাপিয়া ও সাবরিনাদের মতো অজস্র আন্ডার ডন তৈরি রসদ জুগিয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কাউছার আহমাদ ভুইয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন ভুঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি আবু তাকী মু. আশরাফ আলী, সদর থানার সভাপতি ইদ্রিস মিয়া। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শেখ সাদীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মুহাম্মদ রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম রাশিদুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা