নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারণা
১৬ জুলাই ২০২১, ১২:০৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মডেল বিট পুলিশের কার্যক্রম উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) সকালে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল এলাকায় ৩ নং বিট পুলিশের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই প্রচার কাজের উদ্বোধন করেন।
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংশ্লিষ্ট মডেল বিট পুলিশের ফোন নম্বর সম্বলিত স্টিকার সাটানো হয়। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের বিট পুলিশের সহায়তা নেয়ার আহবান জানানো হয়। একই সঙ্গে করোনা মহামারির বিস্তার রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার আহবান এবং ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার থেকে সচেতন থাকার অনুরোধ করা হয়।
প্রচারণামূলক ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ