নরসিংদীতে আ.লীগ নেতা হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি
১৪ জুলাই ২০২১, ০৫:৩০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রাজা মিয়া জনি হত্যারে বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন নিহতের স্ত্রী হাশুরা বেগম। বুধবার দুপুরে (১৪ জুলাই) নিহত রাজা মিয়ার নিজ বাড়িতে পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ বিভাগের নিকট এই দাবি জানানো হয়।
এসময় লিখিত বক্তব্যে রাজা মিয়ার স্ত্রী হাশুরা বেগম বলেন, রাজা মিয়া জনি নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও এলাকার সার্বিক উন্নয়ন কাজে অংশগ্রহণ করতেন। বাংলাদেশ আওয়ামীলীগের একনিষ্ট কর্মী ছিলেন রাজা। গত বছরের ২৮ আগষ্ট জেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভা থেকে ফেরার পথে প্রতিপক্ষ আদু বাহিনী হামলা চালিয়ে নৃশংসভাবে কুপিয়ে রাজা মিয়াকে হত্যা করে। এ হত্যার ঘটনায় ১৬ জনকে আসামী করে মামলা করা হলেও ৮ জন আসামীকেই হত্যা মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয় পুলিশ।
এরপর থেকেই ওই আসামীরা আবার একত্রিত হয়ে নতুন করে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীর সাথে আতাঁত করে রাজা মিয়ার পরিবারের ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে রাজা মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা শঙ্কায় রয়েছেন। পিতৃহারা সন্তানদের নিরাপত্তার জোর দাবিও জানান নিহতের স্ত্রী।
সংবাদ সম্মেলনে হত্যা মামলার বাদী ও নিহতের চাচাতো ভাই শাহিন ব্যাপারী, নজরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বোরহান ব্যাপারী, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, নিহতের ছোট ভাই জামাল মিয়া, নিহতের দুই মেয়ে রুবিনা আক্তার ও চাঁদনী আক্তার, ছোট ছেলে শাহাদাৎ হোসেনসহ এলাকার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ