নরসিংদীতে নদীতে গোসলে নেমে দুই বোনের মৃত্যু
১২ জুলাই ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকালে দুই চাচাতো বোন শিশু বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এসময় তাঁরা গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্পীডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে অবগত করা হয়েছে। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ