নরসিংদীতে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ
১১ জুলাই ২০২১, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বড় বাজারের একটি মৎস্য আড়ৎ থেকে বিষাক্ত জেলিযুক্ত শতাধিক কেজি চিংড়ি মাছ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য বিভাগ। রবিবার সকালে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোর্শেদ এর নির্দেশে এসব মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার মোঃ আনিসুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী বাজারের একটি মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসময় নয়টি মাছের ক্যারেটের প্রতিটিতে ১২ কেজি করে মোট ১০৮ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসব মাছে মানবদেহের জন্য ক্ষতিকারক বিষাক্ত জেলিযুক্ত ছিল। মাছগুলো সাতক্ষিরা ও রাজশাহী থেকে নরসিংদীতে পাঠানো হয়। তবে অভিযানকালে মাছের মালিককে পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত চিংড়ি মাছগুলো উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নরসিংদীর মৎস্য খামার ব্যাপস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, এসব মাছ সাতক্ষিরা ও রাজশাহী এলাকায় উৎপাদিত হয়। অসাধু ব্যবসায়ীরা এসব মাছের ওজন বাড়ানোর জন্য বিষাক্ত সিলিকন লিকুইড করে সিরিঞ্জের মাধ্যমে মাছের আবরণের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। ক্রেতারা না জেনে অনেক সময় রান্নার সাথে এগুলো খেয়ে ফেলছেন। এগুলো দেহে মরণ ব্যাধির কারণ হতে পারে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ