নিলক্ষায় টেঁটাযুদ্ধ বন্ধে প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ দাবি
২৭ জুন ২০২১, ০৯:১২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
রায়পুরার চরাঞ্চলের নিলক্ষায় বাঁচতে, নিলক্ষাকে বাঁচাতে টেঁটাযুদ্ধ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে প্রাণের নিলক্ষাবাসী নামক অনলাইনভিত্তিক সংগঠন। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর টেঁটাযুদ্ধ বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানান, রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় প্রায় অর্ধশত বছর ধরে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেটাযুদ্ধ ও সংঘর্ষ চলে আসছে। অসংখ্য মানুষের প্রাণহানিসহ বাড়ি-ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের মত ঘটনা ঘটে চলছে। ফলে স্থানীয় নিরিহ মানুষদেরও এই অঞ্চলে বসবাস করে কৃষিকাজ ও ব্যাবসা করা কঠিন হয়ে পড়ছে। এতে করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অচিরেই প্রশাসনের হস্তক্ষেপে এসব ঝগড়া-বিবাদ বন্ধ করে এলাকায় বসবাসের পরিবেশ ফিরিয়ে দেয়া হউক।
মানববন্ধনে নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মালেক, প্রাণের নিলক্ষাবাসী সংগঠনের পরিচালক মুফতী শফিক সাদী, সেলিম ভূইয়া, রাসেল আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও