মনোহরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এমিলি
১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান শামসুন্নাহার ভূঁইয়া এমিলি। তিনি মনোহরদী উপজেলার কাঁচিকাটা গ্রামের মরহুম সাহাব উদ্দিন ভূঁইয়ার মেয়ে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঁচিকাটা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন তিনি।
বিয়ের পর ১৯৯৫ সাল থেকে এমিলি স্বামী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজসহ রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে জানান এমিলি।
নরসিংদী টাইমস এর এ প্রতিবেদককে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শামসুন্নাহার ভূঁইয়া এমিলি বলেন, ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির প্রতি দুর্বল ছিলাম। সেজন্য একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি। বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী মহিলা লীগের রাজনীতিতে জড়িত আছি। ঢাকায় বসবাস করলেও নিজ এলাকা মনোহরদী উপজেলাবাসীর সঙ্গে নিয়মিত যাতায়াত ও যোগাযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকা-ে যুক্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করি। দলীয় নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের কারণ ও সেবা করার উদ্দেশ্যে বিগত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঁচিকাটা ইউনিয়নে দলীয় প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। দু:খের বিষয় সেসময় স্থানীয় ভিন্ন রাজনৈতিক কারণে আমি নির্বাচনের তিনদিন আগে নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলাম।
এমিলি বলেন, আমি মনোহরদীবাসীর পাশে থেকে জনগণের সেবা করে যেতে চাই। অতীতে সাধারণ মানুষের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদেরও ইচ্ছে আমি যেন অব্যাহতভাবে এলাকাবাসীর জন্য কাজ করি। ব্যক্তিগতভাবে আল্লাহ আমাকে সবদিক দিয়ে সুখে রেখেছেন বিধায় আমার কোন চাওয়া পাওয়া নেই। সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকায় একমাত্র চাওয়া। সেজন্য এবার আমি মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি শতভাগ আশাবাদী দলও আমাকে মনোনয়ন দেবে।
এমিলি আরও বলেন, আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মনোহরদী উপজেলাকে একটি আধুনিক উপজেলা শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি ইউনিয়নকে আধুনিক করে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে একজন নারী হিসেবে নারীর ক্ষমতায়ন তথা নারী সমাজের উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে আমার। দলীয় মনোনয়ন চাইবো, আশা করি দল বিমুখ করবে না। আমি সকলের দোয়া ও সমর্থন চাই।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা