নূরুল মজিদ হুমায়ুনকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী
০৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধি
সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে চতুর্থবার নির্বাচিত এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে মন্ত্রীত্ব দেয়ার দাবি এখন এলাকাবাসীর।
এবার তিনি দুই লাখ ৫৬ হাজার পাঁচশ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১৬ হাজার পাঁচশ পাঁচ ভোট।
এলাকাবাসী জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পরিচ্ছন্ন ইমেজের একজন নেতা হিসেবে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মন্ত্রীর আসন অলঙ্কৃত করার মতো একজন সজ্জন ব্যক্তি। একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে হুমায়ূন সাহেব তার জনপ্রিয়তার ধরে রেখেছেন। আমরা মনোহরদী ও বেলাব উপজেলাবাসী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে নূরুল মজিদ হুমায়ূনকে মন্ত্রীর আসন দিয়ে সর্বস্তরের মানুষের আশা পূরণ করার জোর দাবি জানাচ্ছি।
মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, নূরুল মজিদ হুমায়ূন সব সময় জনগণের কল্যাণে পাশে থেকে কাজ করে গেছেন। মনোহরদী ও বেলাব উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই সাধারণ জনগণের নিবেদিত প্রাণ হিসেবে তাকে বিপুল ভোটে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা