মনোহরদীতে “কেন শেখ হাসিনার সরকার চাই” শীর্ষক আলোচনা সভা
২২ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধি
মনোহরদীতে “কেন শেখ হাসিনার সরকার চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা সুলতানা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইভেটাজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
এসময় প্রধান আলোচক সাবেক সচিব ওয়াহেদুজ্জান বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত হয়েছে। প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও বিচক্ষণ চিন্তাই এইদেশকে বিশ্বের দরবারে স্থান পাইয়ে দিয়েছে। তিনি তাঁর বাবা বঙ্গবন্ধুর মতই দেশকে ভালবেসে নিজেকে উজাড় করে দিয়েছেন। এদেশের মানুষকে ভালবেসে দিনরাত তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নিতে। তাই এদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, ঢাকা ক্লাবের সভাপতি, নরসিংদী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন।
চন্দন তাঁর বক্তৃতায় বলেন- বিশ্বের দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাড়াতে পেরেছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টার কারণে। এছাড়াও বিগত বছরগুলোতে আমরা শান্তিতে বসবাস করেছি। কোন মারামারি, হানাহানি নেই। তিনি বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে আরও বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে মনোহরদী - বেলাবোতে এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং সারাদেশে শেখ হাসিনার নৌকা বিজয়ী করে পূণরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে।
এছাড়াও অনুষ্ঠাণে আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, শফিকুল ইসলাম, আমানউল্লাহ মোল্লা, ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান শামীম, আনিসুজ্জামান মিটুল ও আসাদুজ্জামান অপেল প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও