মনোহরদী ওয়াইপিএজি এর উদ্যোগে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
২৬ মে ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মনোহরদী এর উদ্যোগে আজ সোমবার (২৬ মে) বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে "সম্প্রীতি অলিম্পিয়াড" অনুষ্ঠিত হয়েছে। উক্ত অলিম্পিয়াডে বড়চাপা ইউনিয়নের ০৪ টি স্কুল কলেজের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়চাপা ইউনিয়ন ডিগ্রি কলেজ এবং বড়চাপা কলেজ। ৩০ টি সম্প্রীতি বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নের ওপর এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে পাঁচজন সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি এর কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী তামান্না।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিমসহ শিক্ষকবৃন্দ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা