মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
১৮ মে ২০২৫, ০৩:০৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়ায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন মেয়ে সন্তানের জনক আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সাথে প্রতিবেশি শহীদ উল্লাহ'র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়।
হামলায় আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা (২৮) সহ পাঁচজন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মাঝে হাফেজ আবুল কালাম শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শহিদুল্লাহসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা