মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
২৭ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
এর আগে বুধবার রাতে মনোহরদীর উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া কৃষিশ্রমিক সুমন মিয়া জেলার মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া এলাকার মো: জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গত ৯ মার্চ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
গত ২৫ মার্চ সন্ধ্যায় মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া গ্রামের জনৈক আব্দুল আলীর ভুট্টা ক্ষেতে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করে ওই গ্রামের সুমন মিয়া (৪২) । এসময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন এ ঘটনায় মনোহরদী থানায় অভিযুক্ত সুমন মিয়াকে আসামী করে মামলা করেন। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে আসামী সুমন মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা