নরসিংদী- ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান বীরু
২৮ নভেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম খান বীরু। নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মো: সাইফুল ইসলাম খান বীরু সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।
তিনি আরও বলেন, মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যান পদে থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত। বরাদ্দও থাকে খুবই কম, সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না। আর জনগনের পাশে আমি সব সময় ছিলাম, তাই তাদের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে।
সেজন্য এলাকার বৃহৎ উন্নয়নের জন্য জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলাবো-মনোহরদীবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবেন বলে আমি আশাবাদী। এই আসনের জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি