মনোহরদীতে লাইসেন্সবিহীন ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
২৫ নভেম্বর ২০২০, ০৬:১৫ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে লাইসেন্সবিহীন একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দিতে (ভূইয়াবাড়ী) অবৈধভাবে স্থাপিত মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান জানান, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফেকচারিং ইটভাটার লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় পরিবেশের জন্য ক্ষতিকর এই ইটভাটাটিকে সম্পূর্নরুপে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার