মাধবদীতে চেতনা নাশক ঔষুধ খাইয়ে যুবক হত্যার অভিযোগে ১ জন আটক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে মেহেদী হাসান (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগে ইয়াছিন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিহতের পিতা হোসেন আলীর অভিযোগের ভিত্তিতে ঝিরকুটিয়ার শরাফত আলীর ছেলে ইয়াছিন (১৯) কে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগে জানা যায়, মেহেদী হাসান গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত বারোটার দিকে ওয়াজ শুনে ঝিরকুটিয়া গ্রামে তার বাড়ি ফিরছিলো। পথে মাধবদী থানাধীন শ্যামতলী ঈদগাহের নিকট পৌঁছলে আসিফ, সুজন, আব্দুল্লাহ ও ইয়াছিনসহ আরো ৬/৭ জনের সংঘবদ্ধ দল তার গতিরোধ করে এলোপাথাড়িভাবে মারপিট করে এবং তাকে মাটিতে শুইয়ে জোরপূর্বক চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। জনৈক শরীফ মিয়ার মাধ্যমে খবর পেয়ে তাকে প্রথমে আড়াইহাজার হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেহেদী হাসান চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর এ ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাধবদী থানায় অভিযোগ দেন পিতা হোসেন আলী। এতে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আসামিরা হলো, নরসিংদীর মাটিয়াল কান্দা গ্রামের মতি মিয়ার ছেলে আসিফ (১৮), জামাল উদ্দিনের ছেলে সুজন (২০), দড়িকান্দি গ্রামের কামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২০) ও ঝিরকুটিয়া গ্রামের সফর আলীর ছেলে ইয়াছিন (২১) সহ অজ্ঞাতনামা ৬/৭ জন।
এদিকে থানায় অভিযোগ দেয়ার পর সন্ধ্যায় পুনরায় মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুবল চন্দ্র পাল বলেন, অভিযোগ পেয়ে রাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া নিহতের লাশের সুরতহাল রিপোর্ট হাতে পেয়েছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মাধবী থানার ওসি তদন্ত শাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের ধরতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা