মাধবদীতে থুতু ফেলায় কিশোরকে কুপিয়ে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
১৬ নভেম্বর ২০২২, ০৪:০০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতুু ফেলার জেরে কিশোর মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) কে কুপিয়ে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
নিহত মোবারক হোসেন ওরফে শাহ আলম মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে সদস্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মানববন্ধনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ তার বক্তব্যে বলেন, আমাদের বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মোবারক হোসেন ওরফে শাহ আলমকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমরা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এসময় মাধবদী এসপি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার মোবারক হোসেন ওরফে শাহ আলম বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি চায়ের দোকানে সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সে থুতু ফেললে ইয়াসিন নামে এক কিশোরের পায়ের ওপর পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এই ঘটনার জেরে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে ইয়াসিনের নেতৃত্বে কিশোর গ্যাং এর ১০-১২ জন সদস্য মোবারক হোসেন ওরফে শাহ আলমকে কুপিয়ে আহত করে। রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলার পর পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামী ইয়াসিন ও তার অন্যান্য সহযোগীরা পলাতক।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা