গাছে বেঁধে নারী নির্যাতনের অভিযোগে একজন গ্রেপ্তার
১৪ নভেম্বর ২০২২, ০৬:১৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতন ও শ্লীলতাহানি করার মামলায় মোঃ মজিবুর ররহমান (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এর আগে গত রোববার রাত ৯ টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর গণেরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মজিবুর রহমান (৬০) নরসিংদীর শীলমান্দি এলাকার মৃত মালু মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন জানান, গত ১০ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধে শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও গ্রামের হযরত আলীর আম গাছের সাথে বেঁধে এক নারীকে (২২) কে নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়। মুজিবুর রহমানের নেতৃত্বে তার ছেলে মো নাঈম (৩০) ও মো: নাজমুল হাসান (৩৪) তাকে মারপিট, নির্যাতন ও শ্লীলতাহানি করে।
পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে ঘটনার তিনদিন পরে গত রোববার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে নরসিংদী সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে রাতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ অভিযানে নামে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন বলেন, আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মজিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা