বেলাবতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত
০৪ জুন ২০২০, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনে নির্ধারিত শর্ত প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৪ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, বেলাব উপজেলার আওতাধীন ঢাকা সিলেট মহাসড়কের বারৈচা ও নারায়নপুর বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে কী না তা মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭ টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং গণপরিবহন চালক, সহকারী ও যাত্রীদের সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা