বেলাবতে কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে প্রবাসীদের ঈদসামগ্রী বিতরণ
১৯ মে ২০২০, ০৯:০৯ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
বেলাব প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন দেশে অবস্থানরত বেলাব উপজেলার প্রবাসীরা। মঙ্গলবার (১৯ মে) বেলাব পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয় মাঠ হতে উপজেলার ৮ ইউনিয়নের ১ হাজার পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করেন প্রবাসীদের স্বজনরা।
বিতরণকৃত ঈদসামগ্রীর মধ্যে ছিল সাধারন চাল, পোলাও চাল, সেমাই, চিনি, তৈল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্বেচ্ছাসেবক ও প্রবাসীদের পরিবারের সদস্যদের মাধ্যমে স্ব স্ব ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এর আগেও বেলাব উপজেলার প্রবাসীদের উদ্যোগে তিনশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।
প্রবাসীদের পরিবারের সদস্যরা জানান, করোনাভাইরাসের মহামারি যতদিন শেষ না হবে ততদিনই বেলাবরের প্রবাসীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ও অসহায়দের পাশে থাকবে বলে তারা প্রতিজ্ঞা করেছে। তাদের দাবী দেশের এই সংকটময় মূহুর্তে তাদের মত সারাদেশের প্রবাসীরা যেন মানবতার সেবায় এগিয়ে আসেন।
ঈদসামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ আরিফুল ইসলামসহ প্রবাসীদের আত্মীয় স্বজন ও সুধীজন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা