বেলাবতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
০৩ মে ২০২০, ০৪:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) সকাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইউনিয়নের একশ দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাল, আড়াই কেজি করে আলু বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান মোঃ বশির আহম্মেদ পরশ মোল্লা।
করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধি ও কর্মহীন এসকল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পরিষদেও সদস্য মোঃ নুরুল হক প্রধান ও হুমায়ুন কবির, বেলাব প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ আঃ জলিলসহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সার্বিক তত্ত্বাবধানে ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইউনিয়নে এ পর্যন্ত প্রতি ধাপে একশ করে নয় ধাপে নয়শ দরিদ্র মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল দরিদ্র মানুষের মাঝে এ খাদ্র সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ পরশ মোল্লা বলেন, প্রথমে এলাকা থেকে জরিপের দরিদ্র মানুষের নাম লিষ্ট করে উক্ত লিষ্ট জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ পূর্বক স্লিপের মাধ্যমে অত্যান্ত স্বচ্ছতার মাধ্যমে খাদ্রসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল দরিদ্র মানুষের মাঝে এ খাদ্র সামগ্রী বিতরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা