বেলাবতে শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ
১৭ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে শ্বাসকষ্ট ও বুৃক ব্যাথা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মোঃ নান্নু মিয়া (৫০)। তিনি উপজেলার আমলাব গ্রামের মৃত আঃ খালেকের ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সন্দেহে আজ শুক্রবার সকালে নিহতের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নান্নু মিয়া কিছুটা শ্বাসকষ্ট ও বুক ব্যাথায় ভুগছিলেন। দুই তিন দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শ্বাসকষ্ট ও বুক ব্যাথার চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মোঃ নজরুল ইসলাম জানান, নিহত নান্নু মিয়া মাদকাসক্ত ছিল। দুই তিন দিন আগে সে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। মৃত্যুর পর আজ মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল নমুনা পাঠানো হবে আইইডিসিআরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন, নমুনা রেজাল্ট যদি পজেটিভ হয় তাহলে এলাকা লকডাউন দেয়া হবে। এর আগে তার পরিবারের লোকজন যাতে ঘরে থাকে সেজন্য আমি বলে দিয়েছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা