রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো সচল করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে: বস্ত্র ও পাটমন্ত্রী
০৯ অক্টোবর ২০১৯, ০৪:৫৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম
পলাশ প্রতিনিধি:
দেশের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো সচল ও এর আধুনিকায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে পরিচালনা করা হবে। এজন্য খুব দ্রুতই সরকারের সাথে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর চুক্তি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার (০৯ অক্টোবর) সকালে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আধুনিকায়ন না হওয়ায় রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো দিনদিন লোকসানের পথে যাচ্ছে। যার কারণে শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা প্রদানে সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু প্রাইভেট পাটকলগুলোতে সেই চিত্র নেই। পণ্যের আধুনিকায়নের ফলে তারা (প্রাইভেট) অনেকটা লাভের পথে রয়েছে। জনতা জুটমিল পরিদর্শনে এসে এমনটাই দেখা গেছে।
তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব, দেশের পাটকল শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও পাটকলগুলো আধুনিকায়ন করতে সরকার ইতিমধ্যে পিপিপি এর উদ্যোগ নিয়েছে। যা খুব শিগ্রই বাস্তবায়ন করা হবে।
জনতা জুটমিল পরিদর্শনের সময়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন, যুগ্ম সচিব মোঃ খোরশিদ আলম, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনতা জুটমিল পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সাইদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচলাক নাজমুল হক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা