ছয় মাসের মধ্যে বাকী আটটি পাটকল চালু করা সম্ভব হবে: বস্ত্র ও পাটমন্ত্রী
২৫ আগস্ট ২০২২, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে সারা দেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই চিহ্নিত করে লিজ দেয়া দশটি পাটকলের মধ্যে দুটো চালু হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে বে-সরকারী ব্যবস্থাপনায় বাকী আরও আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পাটপণ্যই বিদেশে রপ্তানী করা হবে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নরসিংদীর পলাশে নতুন করে লিজ সম্ভাব্য কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।
এসময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি'র) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। ইতোমধ্যে ৩টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। অরো তিনটি জুট মিল এর লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানীমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।
এসময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মো : আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহম্মেদ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা