পাটকলগুলোতে কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী
১৮ এপ্রিল ২০২২, ০২:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি বলেছেন, সরকারের সু-পরিকল্পনায় দেশের পাটকলগুলোতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে। এর ফলে পাবলিক পার্টনারশীপেও এই পাটকল খাতে লাভবান হচ্ছে সরকার। অচিরেই দেশের সব পাটকলগুলো আধুনিকায়িত হলে আরো সুফল মিলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
মন্ত্রী আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে নরসিংদীর ঘোড়াশালে (রাষ্ট্রায়ত্ত পাটকল, বাংলাদেশ জুট মিলস্) যৌথ মালিকানাধীন জুট এলায়েন্স লি: এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অচিরেই খুলনার ক্রিসেন্ট জুট মিলস্ ও চট্টগ্রামের হাফিজ জুট মিলস্ লি: লিজ কার্যক্রম বাস্তবায়িত হবে। শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ সমুদয় পাওনা গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার বাকী ১ পার্সেন্ট যাচাইকৃত বদলি শ্রমিকদের বকেয়া মজুরি এবং ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে এ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
এসময় বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কারখানার এমডি জিয়াউর রহমান, উপদেষ্টা আবু সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা