শুধু নরসিংদী নয় পুরো বাংলাদেশ আজ গবির্ত !!!
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তি মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক পেয়েছেন। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি আজ মঙ্গলবার বিকেলে তাঁদের হাতে এই পদক তুলে দেন।
পদক প্রাপ্ত তিন বাংলাদেশি হলেন—বাংলাদেশের বিশিষ্ঠ শিল্পপতি আবদুর কাদের মোল্লা, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মিজানুর রহমান ও গোলাম দস্তগীর গাজীকে এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আবদুর কাদের মোল্লা সাহেবকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে উত্তরীয়, স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। পদক তুলে দেন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শ্যামল সেন। বাংলাদেশের এই তিন বিশিষ্টজন ছাড়া কলকাতার ৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজক মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
বিষয় : নরসিংদী , নরসিংদী-সদর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি