বেলাবতে নিরাপদ সবজি উৎপাদন ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা
২৫ নভেম্বর ২০১৯, ০৭:০৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ এএম
বেলাব প্রতিনিধি:
বেলাবতে নিরাপদ সবজি উৎপাদন ও বিপণনের বিশেষ কর্মসূচি পরিদর্শন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামে সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শোভন কুমার ধরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।
কৃষিবিদ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু, উপজেলা কৃষি অফিসার নাজিম উর খাঁন, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দীন খাঁন সেন্টু, কৃষক আইয়ুব আলী প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, সমস্ত বাংলাদেশের মধ্যে পরিবেশবান্ধব ও কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় যে দুটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচিত করা হয়েছে এর একটি হলো, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন। মতবিনিময় সভার আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ভাটেরচর গ্রামের বিভিন্ন কৃষকের শীতকালীন সবজির জমি পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপদ সবজি উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে অত্র এলাকার কৃষকদের যথেষ্ঠ অশংগ্রহণ রয়েছে বলে উল্লেখ করেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা