পবিত্র স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
জীবনযাপন ডেস্ক:
মুসলিম সম্প্রদায়ের জন্য সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববি। এ দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।
মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিসহ হজ ও ওমরায় গিয়ে মানুষ সেলফি তোলে। কিছু মানুষের সেলফি তোলা অন্যান্য দর্শনার্থীদের সমস্যার কারণ হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করেছে।
পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের তৈরি হয়। মুসলিমদের এ পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে ইসরাইলের এক ইহুদি ধর্মযাজক প্রবেশ করে এবং সেলফি নেয়। সে সময় সৌদি সরকার এ সেলফির কারণে চরম বিতর্কের মাঝে পড়ে যায়। ইসরাইলের ধর্মযাজকের সেলফির ঘটনার পর এক তুর্কী দম্পতির নিয়ত ছিল পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার। তারা সেখানে গিয়ে ভিডিও করে তা প্রকাশ করে। আর এতে আরো চরম বিতর্কের মুখে পড়ে হারামাইন কর্তৃপক্ষ।
এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ। জানা গেছে, সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ