‘সহযোদ্ধা’ প্লাজমা নেটওয়ার্কের উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
১০ জুন ২০২০, ০১:৩২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ ও সরবরাহের উদ্দেশে নির্মিত হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’ প্লাজমা নেটওয়ার্ক। মঙ্গলবার (৯ জুন) এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘সহযোদ্ধা’ প্লাজমা নেটওয়ার্কটির উদ্বোধন করেন। আইসিটি বিভাগ, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, এটুআই, ইনোভেশন ল্যাব ও ইজেনারেশনের উদ্যোগে অনলাইন ভিত্তিক এ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়।
উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখতে সরকার নানাবিধ উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে আইসিটি বিভাগের আরেকটি উদ্যোগ হলো ‘সহযোদ্ধা’ প্ল্যাটফর্ম। সরকার বিদ্যমান জনস্বাস্থ্য অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো কার্যকরীভাবে ব্যবহার করে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত এবং সামাজিক স্বাস্থ্যসেবা উন্নত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’ আগ্রহী প্লাজমা দাতা এবং গ্রহীতার মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে করোনা রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।
ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, আমরা একটি ব্যক্তিক্রমী সময় পার করছি ও সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমেই আমাদের বড় শক্তি নিহিত আছে। কোভিড-১৯ ভাইরাসের বিস্তার আমাদের জনস্বাস্থ্যের জন্য প্রধান হুমকি হিসেবে রূপ নিয়েছে। চলমান পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার, বেসরকারি খাত ও স্বাস্থ্যসেবা খাত মিলে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। ‘সহযোদ্ধা’ প্লাটফর্মটির প্রধান লক্ষ্য হলো আমাদের স্বাস্থ্য খাতে প্রযুক্তি উদ্ভাবন প্রয়োগ করা।
অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, পলিসি অ্যাডভাইজার আনীড় চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, যারা ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে চাহিদা মোতাবেক সেটি সরবরাহে স্বাস্থ্য খাতকে সহায়তা করতে এ প্ল্যাটফর্ম করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগ্রহী প্লাজমা দাতা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তায় জন্য তৈরি এ ডিজিটাল প্লাজমা ব্যাংকে নিবন্ধন করতে পারবেন। যদি ডাক্তার প্লাজমা থেরাপি দেওয়ার পরামর্শ দেন তাহলে আক্রান্ত রোগীর জন্য প্লাটফর্মটিতে প্লাজমা খোঁজা এবং সংগ্রহ করার প্রয়োজনীয় সব সুবিধা থাকছে। এবিষয়ে আরও বিস্তারিত ‘সহযোদ্ধার’ অফিসিয়াল ওয়েবসাইট (www.shohojoddha.com) ভিজিট করে জানা যাবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার