৮ এপ্রিল দেখা যাবে ‘সুপার পিঙ্ক মুন’
০৩ এপ্রিল ২০২০, ১০:৩৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
চলতি বছরের বৃহত্তম গোলাপি চাঁদ (সুপার পিঙ্ক মুন) দেখা যাবে চলতি মাসেই। ৮ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে দেখা যাবে এই নান্দনিক দৃশ্য।
পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। তবে এদিন চাঁদের গোলাপি আভা দেখা যাবে পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার দূর থেকে। অর্থাৎ ওইদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে যাবে ২৭ হাজার ৪৯৩ কিলোমিটার।
চাঁদ দেখতে যারা ভালোবাসেন, তাদের জন্য এই সুপারমুন একটু বিশেষ। চলতি বছরের উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে এইটি। এপ্রিলের এই সুপারমুনকে ডাকা হচ্ছে গোলাপি চাঁদ নামে।
সুপারমুন কী: সুপারমুনের (supermoon) কক্ষপথ পৃথিবীর নিকটতম। আমাদের গ্রহ থেকে এই নিকটতম দূরত্বের কারণেই চাঁদকে অনেক বড় এবং উজ্জ্বল দেখায়। এই মাসের সুপার পিঙ্ক মুন আমাদের গ্রহ থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯০৭ কিলোমিটার দূরে থাকছে। তবে পূর্ণিমা হলেই যে সুপারমুন হবে, তা কিন্তু নয়। কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের মিডিয়া ওয়েবসাইট সিনেট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিলের সুপারমুন এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন হবে।
একে গোলাপি চাঁদ বলার কারণ: পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলোর ওপর নির্ভর করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ‘গোলাপি চাঁদ' নামটি গোলাপি ফুলের (Phlox subulata) নামের ওপর ভিত্তি করে দেয়া। এই ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়।
২০২০ সালের শেষ সুপারমুন কখন দেখা গিয়েছিল: ২০২০ সালের শেষ সুপারমুন ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে দেখা গিয়েছিল। মার্চের সুপারমুনকে ডাকা হয়েছিল ‘সুপার ওয়ার্ম মুন (Worm Moon)’ নামে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি