আউটসোর্সিংয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ: আইসিটি প্রতিমন্ত্রী
২২ জানুয়ারি ২০২০, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে দ্বিতীয়। দেশে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার কাজ করছে, কিন্তু তাদের আয়ের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় কম। তাই নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সারদের আরো এগিয়ে যেতে হবে। মঙ্গলবার মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে ‘ব্যাংকিং খাতে আউটসোর্সিং বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আধুনিক ব্যাংকিং পদ্ধতি গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহায়তা করবে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেক্টরকে ক্যাশলেস ও পেপারলেস সেক্টর হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ চলছে।
জুনাইদ আহমেদ পলক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি বিভাগ ৫৬ টি মন্ত্রণালয়ে পৃথক পৃথক ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব (ডিএসডিএল) প্রতিষ্ঠা করছে। এরইমধ্যে ২৩ মন্ত্রণালয়কে এর আওতায় আনা হয়েছে। এ সময় তিনি দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে পাবলিক -প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। একইসঙ্গে প্রতিমন্ত্রীর কর্মশালার তথ্য, উপাত্ত ও প্রাপ্ত সুপারিশগুলো কাজে লাগিয়ে দেশের আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিআইবিএমের মহাপরিচালক মো. আক্তারুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাক্য-এর সভাপতি ওয়াহীদ শরীফ, এলআইসিটির পলিসি এডভাইজার শামি আহমেদ ও বিআইবিএম-এর পরিচালক ড. শাহ মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ