বন্ধ হচ্ছে উইন্ডোজ ৭
১২ জানুয়ারি ২০২০, ০৯:১১ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ এএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে মাইক্রোসফট। ১৪ জানুয়ারি থেকে পুরনো এ অপারেটিং সিস্টেমে বিনামূল্যে আর কোনো নিরাপত্তা আপডেট আনবে না মাইক্রোসফট। উইন্ডোজ ৭ থেকে সব সাপোর্ট তুলে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
সাপোর্ট বন্ধ হলেও পিসিতে উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন গ্রাহক। কিন্তু এতে পাওয়া যাবে না কোনো নিরাপত্তা, সফটওয়্যার বা ফিচার আপডেট। মাইক্রোসফট জানিয়েছে, এ কারণে পিসির নিরাপত্তা আরো বেশি ঝুঁকিতে থাকবে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে ব্যবহারকারীরা এখন কী করবেন? নিরাপত্তা ঝুঁকি ও ভাইরাস এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। উইন্ডোজের জনপ্রিয় সংস্করণটির সমর্থন বন্ধ হওয়ার পর ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা দিন দিন বাড়বে। ফলে সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। ভাইরাস ও অন্যান্য ত্রুটি প্রতিরোধের ব্যবস্থা না থাকায় স্বয়ংক্রিয়ভাবে ক্র্যাশ করবে এবং ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। কাজেই সমর্থন বন্ধ হওয়ার আগেই উইন্ডোজ ১০ বা সমর্থন রয়েছে, এমন যেকোনো অপারেটিং সিস্টেমে পিসি হালনাগাদ করিয়ে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।
বিশ্লেষকদের ভাষ্যে, উইন্ডোজ ৭ থেকে ১০-এ হালনাগাদ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবহারকারী। এর প্রধান কারণ উভয় অপারেটিং সিস্টেমই একই প্রতিষ্ঠানের উন্নয়নকৃত। যে কারণে মূল কাঠামোয় সাদৃশ্য রয়েছে। এর ফলে ব্যবহারকারীর জন্য উইন্ডোজ ১০ চালানো তুলনামূলক সহজ হবে। উইন্ডোজ ১০-এর ইন্টারফেস ও লেআউট উইন্ডোজ ৭-এর মতোই। কেবল প্রোগ্রামগুলো হালনাগাদ করা হয়েছে। যে কারণে ব্যবহারকারী খুব সহজে উইন্ডোজ ১০-এ নিজেকে মানিয়ে নিতে পারবেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ